মুজিববর্ষে ঘর পাবেন ৬৮ হাজার দুস্থ: ত্রাণ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ২১:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৩৯

 

মুজিববর্ষে ঘর পাবেন ৬৮ হাজার দুস্থ: ত্রাণ প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি গ্রামে একজন দুস্থ-অসহায় মানুষকে ঘর বানিয়ে দেওয়া হবে। ৬৮ হাজার ৩৮টি গ্রামে ২১ কোটি টাকা ব্যয়ে এই ঘর নির্মাণ করা হবে।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুর সদর উপজেলার দুই নং সুন্দরবন ইউনিয়নে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় দুস্থদের মাঝে প্রায় আড়াই হাজার শীতবস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে এনামুর রহমান জানান, ‘দুস্থদের জন্য  ইতোমধ্যেই ২৩ হাজার কোটি টাকায় ১১ হাজার ৪০৪টি ঘর বানানো হয়েছে। এরপর ২০২০-২১ সালে আরও ৫০ হাজার ঘর দরিদ্রদের বরাদ্দ দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

তিনি দিনাজপুরে অর্থনৈতিক জোন নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের আবেদনে ২৭৮ একর জমিতে অর্থনৈতিক জোন হবে। এছাড়াও দিনাজপুরে আইটি পার্ক হচ্ছে। যাতে হাজারো বেকারের কর্মসংস্থান হবে। এতে অর্থের সঞ্চালন ঘটবে।’

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশে কোনও মানুষ শীতে কষ্ট পাবে না। শেখ হাসিনা এ দেশের মানুষের জন্যই বার বার প্রধানমন্ত্রী হয়েছেন। মানুষ শান্তিতে থাকবে সেজন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আকরাম হোসেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রমুখ।

/এনএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান