সীমান্তে কাঁটাতারের কাছে না যেতে জেলা প্রশাসন ও বিজিবির আহ্বান

নীলফামারী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১৭:৪৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২০:১৪

সীমান্ত (ফাইল ছবি) ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ল এলাকায় সাধারণ মানুষকে চলাচল না করার আহ্বান জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসন ও ৫৬ বিজিবি। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিহত করতে সীমান্ত এলাকায় নজরদারিও শুরু করা হয়েছে।

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, জেলার প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছাকাছি যাওয়া এবং কাঁটাতার কাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।

ভারত সীমান্তবর্তী এলাকাবাসীকে কাঁটাতার সংলগ্ন এলাকায় ঘোরাফেরা ও চলাচল না করার জন্য পরামর্শ দিয়েছে বিজিবিও। নীলফামারী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক বলেন, আমরা চাই না সীমান্তে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক। তাই সীমান্তবাসী যাতে কোনোভাবেই কাঁটাতার সংলগ্ন এলাকায় না যায়, সে জন্য প্রচারণা চালানো হচ্ছে।

লে. কর্নেল মামুনুল হক জানান, সীমান্তে টহল জোরদার করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় ভারত রেড অ্যালার্ট জারি করেছে। ফলে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি কোনও মানুষ দেখলে বিএসএফ গুলি করছে। সম্প্রতি পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নওগাঁসহ বিভিন্ন সীমান্তে বিএসএফ-এর গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারায়। নীলফামারী সীমান্তও ঝুঁকির মধ্যে রয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে প্রতি বছরই ভারত সরকার সীমান্ত সিল করে থাকে। এবারও ভারতের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর সড়ক ও রেলপথসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তারা।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম