সুন্দরবনে ৫০ কেজি কাঁকড়া জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১৯:৪৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৯:৪৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ৫০ কেজি কাঁকড়া ও ১১০০টি আটন (কাঁকড়া ধরার বিশেষ ফাঁদ) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে এসব জব্দ করা হয়।

স্মার্ট পেট্রল টিমের দলপতি কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল হাসান জানান, অভিযানের সময় সংঘবদ্ধ জেলের দল সুন্দরবনে লুকিয়ে পড়ে। সুন্দরবনের বিভিন্ন নদীতে চলমান কাঁকড়া প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে টহল চলছে। রায়মঙ্গল নদী থেকে ২টি নৌকা, ৫০ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১ হাজার একশটি আটন জব্দ করা হয়। নৌকা ও আটনগুলো কাচিকাটা বন অফিসে হস্তান্তর ও জব্দ কাঁকড়া কাচিকাটা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান বলেন, ‘রফতানিযোগ্য সাদা সোনা খ্যাত কাঁকড়ার প্রজনন বৃদ্ধিতে সুন্দরবনের নদীতে টহল জোরদার করা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম