জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিক্যালে ভর্তি চীনফেরত শিক্ষার্থী

রংপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৫

 

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন চীনফেরত এক শিক্ষার্থী। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই শিক্ষার্থীর বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরন্নবী লাইজু।

জানা গেছে, ওই শিক্ষার্থী চীনের একটি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন। তিনি ২৯ জানুয়ারি চীন থেকে নেপাল হয়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর থেকে বাসায় অবস্থান করছিলেন। সম্প্রতি জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় তার। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় শনিবার দুপুরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নুরন্নবী লাইজু বলেন, ‘যেহেতু সে চীন থেকে এসেছে,  তাই আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছি। তার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা আমরা নিশ্চিত নই। তার রক্ত পরীক্ষার জন্য জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।’

/এমআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি