নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্র নিহত

নীলফামারী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৮

নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্র নিহত নীলফামারীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাসুম নামের (২৪) এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের চাঁদের হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী পশ্চিম পাড়া ধারার পাড় গ্রামের মমিনুর রহমানের ছেলে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় মাসুম। সে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নীলফামারী শহরে যাচ্ছিল।’

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক  (এসআই) হেলাল জানান, মাসুম নীলফামারী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ওসি মমিনুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তবে বাদী পক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের সনদ অনুযায়ী নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম