বনভোজনের চাঁদা দিতে না পারায় ১৮ শিক্ষার্থীকে ছাড়পত্র !

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৬

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ দিনাজপুরের পার্বতীপুরে বনভোজনের চাঁদার টাকা দিতে না পারায় ১৮ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরহাট উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বুধবার (১২ ফেব্রুয়িারি) তাদেরকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি বনভোজন অনুষ্ঠিত হয়।

নবম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসানের অভিযোগ, ‘স্কুল থেকে পিকনিকে যাইনি বলে স্যারেরা টিসি দেওয়ার হুমকি দিয়েছে। পিকনিক থেকে আসার পর আমাদেরকে টিসি দিচ্ছে।’

একই শ্রেণির রবিউল ইসলামের অভিযোগ, ‘৪০০ টাকা ফি দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’

অষ্টম শ্রেণির নুরনবীর অভিযোগ, ‘আমার বাবা একজন বর্গাচাষী। আমার বাবার ৪০০ টাকা দেওয়ার মত সামর্থ্য নেই। আমাকে ২০০ টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে আমি অন্য একটি দলের সঙ্গে বনভোজনে গিয়েছিলাম।’

ষষ্ঠ শ্রেণির লিয়ন বাবুর অভিযোগ, ‘আমি টাকা না দিতে পারায় টিসি দিয়েছে। আবার শিক্ষকরা বলেছেন, চা বিক্রি করে খাও, ভ্যান চালিয়ে খাও।’

আতিক বাবুর বাবা মতিয়ার রহমান বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকা দিতে পারিনি। বাড়িতে এসে ছেলেটা কাঁদছে, শুনলাম তাকে বের করে দিয়েছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’

জুনকার নাঈমের মা মতিজা বেগম বলেন, ‘চাঁদা দিতে পারিনি। পরের দিন আমার ছেলে তার চাচাদের সঙ্গে পিকনিকে গেছে।’

রাকিবুল ইসলামের মা বলেন, ‘আমার ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে, তার বয়স ৯ থেকে ১০ বছর হবে। সে কীভাবে ইভটিজিং করবে। আবার বলেছে আমার ছেলে গাঁজা খায়। আমরা একথা মেনে নেবো কীভাবে। তাই এর প্রতিবাদ করেছি এবং করছি।’

বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকার কিছু বখাটে ছেলে পৃথকভাবে একটি বাস ও দুটি মাইক্রো নিয়ে আমাদের সঙ্গে একইস্থানে বনভোজনে যায়। তাদেরমধ্যে অনেকেই বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে। তাই বৈঠক করে তাদেরকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘১৮ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। মৌখিকভাবে প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৮ জন শিক্ষার্থীকে বনভোজনে অংশগ্রহণ না করার জন্য বিদ্যালয় থেকে বহিষ্কারের অভিযোগ পেয়েছি। তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানশিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।’

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম