গরুবাহী নসিমন উল্টে এক ব্যবসায়ী নিহত, আহত ৪

পঞ্চগড় প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪

গরুবাহী নসিমন উল্টে এক ব্যবসায়ী নিহত, আহত ৪ পঞ্চগড় জেলার বোদায় সড়ক দুর্ঘটনায় হাফিজুল ইসলাম (৭০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন নসিমন চালকসহ আরও ৪ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা ফিডমিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

নিহত হাফিজুলের বাড়ি জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুখুরিয়া এলাকায়। সে ওই এলাকার আইন উদ্দিনের ছেলে।

এই ঘটনায় আহতরা হলেন, নসিমন চালক আনোয়ার হোসেন (৩০), গরু ব্যবসায়ী পসিরত (৪৫), সিরাজুল ইসলাম (৫৫) ও মকবুল হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হাফিজুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী নসিমনে করে পাঁচটি গরু নিয়ে বোদা হাটে আসছিলেন। ফিডমিল এলাকায় আসলে বোদা থেকে একটি ট্রাক পঞ্চগড় যাচ্ছিল। ওই ট্রাকটিকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এসময় হাফিজুল ঘটনাস্থলেই নিহত হন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাহিদ হাসান হাফিজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের