কচুরিপানা খাওয়া যায় কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কচুরিপানা খাওয়ার ব্যাপারে খারাপ কিছু বলেননি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘কচুরিপানা খাওয়ার ব্যাপারে আমি সংসদে কথা বলেছি। এটি খাওয়া যায় কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যদি বোঝা যায় এর ফুড ভ্যালু আছে, তাহলে আমরা দেখবো।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রালরোডস্থ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন কত কিছুই খাই। একসময় কচুর লতি খেতাম না, এখন তো খাই। একইভাবে মাশরুমকে আমরা বলতাম ব্যাঙের ছাতা, এখন এটি ভালো খাবার।’

টিপু মুনশি বলেন, ‘আসন্ন রমজানে পেঁয়াজের সংকট হবে না। এখন দাম একটু বেশি থাকলেও আগামী মাসের মাঝামাঝিতে দেশের পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে যাবে। এছাড়াও আমরা বিকল্প প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি, সমস্যা হবে না।’ অন্য নিত্যপণ্যের দাম বাড়লেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা কাউনিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম