ব্যবসায়ীকে গলাকেটে হত্যার পর মাটিচাপা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার পর লাশ একটি গম ক্ষেতে পুতে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে তৈয়ব আলী নামে ওই ব্যবসায়ীর মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তৈয়ব আলী একজন গরু ব্যবসায়ী। তিনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাসায় ফেরেননি। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে সকালে প্রতিবেশীরা গম ক্ষেতে তার রক্তে মাখানো জামা দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাটি খুঁড়ে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সন্দেহভাজনদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি