দুদকের অভিযানে পাসপোর্ট অফিসের দালাল আটক

দিনাজপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫১

দুদকের অভিযানে পাসপোর্ট অফিসের দালাল আটক

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিশন রোড এলাকায় অবস্থিত দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে হাসান আলী (৪৫) ওরফে রমজানকে আটক করা হয়। তার বাড়ি জেলা শহরের কুঠিবাড়ী এলাকায়। পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম জানান, দিনাজপুর জেলা প্রশাসক রবারব একটি আভিযোগের প্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করে। হাসান আলীকে একজন সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় আটক করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহছেন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর  ২৯১ ধারায় দালাল হাসান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক বিল্লাল হোসনে জানান, পাসপোর্ট অফিসের দালালদের উপদ্রব নিরসনের লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম