শেখ হাসিনা তিস্তা ও ধরলা সেতু রুটে বাস চলাচলের দাবি

লালমনিরহাট প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সংবাদ সম্মেলন লালমনিরহাট ও রংপুরকে সংযুক্তকারী শেখ হাসিনা তিস্তা সেতু এবং লালমনিরহাট ও কুড়িগ্রামকে সংযুক্তকারী শেখ হাসিনা ধরলা সেতু রুটে বাস চলাচলের দাবি জানিয়েছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মার্চের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমিতির নেতারা বলেন, লালমনিরহাটের ৫টি উপজেলার সঙ্গে রংপুর শহরের দূরত্ব কমিয়ে আনার জন্য তিস্তা নদীর ওপর শেখ হাসিনা তিস্তা সেতু নির্মাণ করে সরকার। কিন্তু সেতুটির ওপর দিয়ে গণপরিবহন চলতে দেওয়া হচ্ছে না। ফলে সেতু নির্মাণের উদ্দেশ্য সফল হচ্ছে না। আমরা এ রুটে বাস চলাচলের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ধরলা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা ধরলা সেতু রুটেও বাস চলাচলের দাবি জানাচ্ছি।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আসহাবুল হাবিব লাভলু বলেন, ‘সেতু দুটির ওপর দিয়ে বাস চালু করতে দেওয়া না হলে আগামী ১ এপ্রিল থেকে আমরা কঠোর আন্দোলনে যাবো।’
মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি সিরাজুল হকের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির অর্থবিষয়ক সম্পাদক অনুপ কুমার রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন মোটর মালিক সমিতির সভাপতি আসহাবুল হাবিব লাভলু, সড়কবিষয়ক সম্পাদক মঞ্জুর হাসান বাবুল প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম