যৌতুকের জন্য স্ত্রীর মাথা ন্যাড়া, স্বামীসহ গ্রেফতার ৪

দিনাজপুর প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ১৬:২৭আপডেট : ০১ মার্চ ২০২০, ১৬:২৭

01 দিনাজপুরে যৌতুকের কারণে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী-শ্বশুরসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের পশ্চিম দপ্তরীপাড়ার হাফিজ ইসলামের ছেলে ও নির্যাতিতার স্বামী জনি ইসলাম ওরফে সুমন (২৫), সুমনের বাবা হাফিজুল ইসলাম (২২), মা জরিনা বেগম (৩০) ও বোন সুমী বেগম (৩০)।

এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ আসামিদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন।

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় পশ্চিম দপ্তরীপাড়ায় দুই লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করে শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনের একপর্যায়ে তার মাথার চুল কেটে দিয়ে ন্যাড়া করে দেওয়া হয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম