অ্যাটাক হেলিকপ্টার কিনবে সেনাবাহিনী: সেনাপ্রধান

লালমনিরহাট প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ১৬:৫৪আপডেট : ০৩ মার্চ ২০২০, ০০:০৬

অ্যাটাক হেলিকপ্টার কিনবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে। তবে এটি এখনই সংগ্রহের কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিকল্পনা পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পিএসসি। সোমবার দুপুরে (২ মার্চ) লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল, অফিসার্স মেস, এসএম ব্যারাক ও মিলিটারি ফার্মের মিল্কিং পার্লার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমাদেরও তিনি স্বপ্ন দেখিয়েছেন, তারই আলোকে লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল যাত্রা শুরু করলো। এখান থেকে কারিগরি শিক্ষা নিয়ে আর্মি এভিয়েশনের কর্মকর্তারা দক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন।

তিনি আরও বলেন, ভারত ও মিয়ানমার আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদি তাদের কোনও সমস্যা তৈরি হয়, আমরা তাদের সহযোগিতা করি। তারাও আমাদের সহযোগিতা করে। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমরা সচেষ্ট রয়েছি।

সেনাপ্রধান বলেন, সমুদ্র অঞ্চল সেন্টমার্টিনেও পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী।
একপর্যায়ে অনুষ্ঠানে আকাশ থেকে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ফুল ছিটিয়ে অতিথিদের অভিবাদন জানায়।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক