ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ২২:৪২আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:৪২

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়ায় নিজ বাসায় খুন হয়েছে দশম শ্রেণির ছাত্রী শ্রাবণী রাণী (১৪)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ওই ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জনায়, ভবেশ চন্দ্র রায়ের মেয়ে শহরের সিএম আইয়ুব উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী বাড়িতে একা ছিল। এসময় বাবা-মায়ের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা হয়তো তাকে খুন করে পালিয়ে গেছে।

ওসি তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ আসামিকে ধরার চেষ্টা করছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি, তদন্ত চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম