ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৭:৫৯আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৮:০৭

বাঁ থেকে এরশাদুল হক ও সফিকুল ইসলাম ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহ-সভাপতি সফিকুল ইসলামকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তাদের সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফজলুল করিম সাজু ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ৬ মার্চ ভোররাতে ইউনিয়ন ছাত্র লীগের এই দুই নেতাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

সাজু বলেন, ‘এরশাদুল হক রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল। এর আগে এ নিয়ে পুলিশ সুপার তাকে সতর্কও করেছিলেন। কিন্তু এরপরও সে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার হওয়ায় সহ-সভাপতি সফিকুল ইসলামসহ তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ একইসঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

 আরও পড়ুন...

ইয়াবাসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম