মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ১৩

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৮ মার্চ ২০২০, ১২:৫৩আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৫:৫০

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ১৩ মানবতাবিরোধী অপরাধে জ‌ড়িত থাকার অভিযোগে কু‌ড়িগ্রা‌মের উলিপুর ও রাজারহাট উপ‌জেলা থে‌কে ১৩ জনকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ। শ‌নিবার (৭ মার্চ) রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকা‌ থে‌কে তা‌দের গ্রেফতার ক‌রা হয়। কু‌ড়িগ্রাম পু‌লিশ সুপার (এস‌পি) মো. ম‌হিবুল ইসলাম খান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতাররা হ‌লেন-মো.ম‌ফিজল হক, মো.সাইদুর রহমান, মো.শাহজাহান আলী (৭০), মো.আব্দুল কা‌দের, মো.আব্দুর র‌হিম (৬৪), মো. ইছহাক আলী (৮০), মো.ইসমাঈল হো‌সেন (৬২), মো.আকবর আলী (৯০), মো.ওসমান আলী(৭০), মো. সোলায়মান আলী (৭০), মো.নুরুল ইসলাম (৬৯), মো.আব্দুর রহমান (৬২)।
এদের সবার বা‌ড়ি জেলার উলিপুর উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায়। এছাড়াও রাজারহাট উপ‌জেলার উমর ম‌জিদ ইউ‌নিয়‌নের বালাকা‌ন্দি গ্রাম থে‌কে মকবুল হো‌সেন (৭০) না‌মে একজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

পু‌লিশ জানায়, কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলা থে‌কে ১২ জন এবং রাজারহাট উপ‌জেলা থে‌কে একজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনালের আইসিটি বি‌ডি মিস‌কেস ১/২০২০ এর প্রেক্ষি‌তে গ্রেফতারদের বিরু‌দ্ধে ওয়া‌রেন্ট ইস‌্যু করা হ‌য়ে‌ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম