গাইবান্ধায় ৪ চীনা নাগরিক পর্যবেক্ষণে

গাইবান্ধা প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ০৩:৩৮আপডেট : ১৩ মার্চ ২০২০, ০৩:৩৯

গাইবান্ধা জেলা

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এন-৫ মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত চার চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরামর্শে আগামি ১৪ দিন পর্যন্ত তারা এই পর্যবেক্ষণে থাকবেন।

গোবিন্দগঞ্জের কাটাখালি ব্রিজ সংলগ্ন এন-৫ মহাসড়ক উন্নয়ন প্রজেক্টের অস্থায়ী ক্যাম্পের ভিতরে আলাদা কক্ষে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

গত চারদিন ধরে তারা পর্যবেক্ষণে থাকলেও বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিদুল ইসলাম।

তিনি বলেন,চীন থেকে বাংলাদেশে পৌঁছার পর তাদের কয়েক দফায় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তবুও ঝুঁকি এড়াতে ক্যাম্পের ভেতর আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয় তাদের। প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ নজরদারিতে রাখছে চিকিৎসকরা।

তিনি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসে (জিডিএইচ) পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া তাদের পর্যবেক্ষণে রাখার বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা এবং তাদেরকে নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী