রাস্তায় মানুষ কম, টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ আর প্রশাসন

নীলফামারী প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১১:১০আপডেট : ২৮ মার্চ ২০২০, ১১:২১

রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি কম


করোনা আতঙ্কে সারাদেশের মানুষই কার্যত গৃহবন্দি। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাট অনেকটাই জনমানব শূন্য। এরকমই অবস্থা নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, সৈয়দপুর ও সদর উপজেলায় রাস্তাঘাটের। এসব এলাকায় রাস্তায় দায়িত্ব পালন করতে দেখা গেছে সেনাবাহিনী, পুলিশ ও জেলা, উপজেলা প্রশাসন।


শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে প্রত্যন্ত গ্রামে সব কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান  ছাড়া অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকায় নীরব। করোনা প্রতিরোধে মানব দূরত্ব নিশ্চিত করতে কঠোর নজরদারি করছে সেনা সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষকে বাইরে না যেতে সেনা, পুলিশ সদস্য ও তথ্য অফিস মাইকিং করে সতর্ক করছে।

এদিকে, জেলার সব মসজিদে শুধু জুমার ফরজ নামাজ আদায় করা হচ্ছে। নফল ও সুন্নত নিজ নিজ বাড়িতে আদায়ের জন্য বলা হয়। মসজিদে লোক সংখ্যাও ছিল খুবই কম। 

রাস্তায় মানুষের উপস্থিতি কম
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন সে বিষয়টি তারা নিশ্চিত করছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের ১৩টি ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরে বিশেষ প্রয়োজন ছাড়া রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। 
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, বিদেশফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রেখে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, মেজর এরফানের নেতৃত্বে সেনাদল মাঠে কাজ করছেন। কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে তারা নজরদারি করছেন। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম