ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরবেন বাংলাবান্ধা সীমান্ত দিয়ে

পঞ্চগড় প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৭:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৮:০২

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরবেন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া বাংলাদেশিরা। দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। সোমবার (৬ এপ্রিল) সকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর এ তথ্য জানান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। তবে কত জন বাংলাদেশি, কবে নাগাদ ফিরবেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বৈঠকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইমিগ্রেশন সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় অনেক বাংলাদেশি নাগরিক চিকিৎসাসহ নানা কারণে ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়েন। সরকারের নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় তাদের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশি নাগরিকরা দেশে ফেরার পর কোয়ারেন্টিনে তাদের থাকা, খাওয়া ও চিকিৎসাসহ সব ধরনের সুবিধা দেওয়া হবে। এ জন্য একটি প্রতিনিধি দল সোমবার বিকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় কোয়ারেন্টিনের স্থান পরিদর্শন করবেন।ৱ’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের