বুড়িমারী সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন আরও তিন বাংলাদেশি

লালমনিরহাট প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৫:১০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১০:৩১

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) তারা দেশে ফেরেন।

এর আগে গত শুক্রবার ১৩ জন,  রবিবার ৩ জন একই স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন। গত সোমবার ফেরেন একজন। গত সোমবার ও মঙ্গলবার ফেরত আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এসআই খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, ‌'এখন থেকে যিনিই আসবেন, তাকে সরকারি নির্দেশ মোতাবেক কোয়ারেন্টিনে রাখবো। পরে ছাড়া হবে।'                     

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকার মন্দির রায়ের ছেলে দেবেন্দ্র নাথ রায় (৭০), আদিতমারী উপজেলার মদনপুর নামুড়ী এলাকার তরণী কান্ত রায়ের স্ত্রী গীতা রাণী (৪৭) ও তার ছেলে অম্বি চরণ রায় (২০) মঙ্গলবার ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, 'স্বাস্থ্য বিভাগের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সময় শেষে হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে।    

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম