জ্বর নিয়ে শ্বশুর বাড়িতে জামাই, বাড়ি ছেড়ে পালালেন শাশুড়ি

হিলি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৫:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৫:৫৪

মেয়ের জামাইয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে



জ্বর নিয়ে মেয়ের জামাই শ্বশুর বাড়িতে আসায় শাশুড়িসহ বাড়ির ৫ সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাঠলা ইউনিয়নের নয়ামারি গ্রামে ঘটনাটি ঘটে। করোনা আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তিসহ এলাকার আরও চার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ওই বাড়িটিসহ আরও চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জ্বর নিয়ে শ্বশুর বাড়িতে আসেন মেয়ে জামাই। বুধবার (৮ এপ্রিল) সকালেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় শাশুড়িসহ বাড়ির ৫ সদস্য। ঘটনাটি জানাজানি হলে এলাকার সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নমুনা সংগ্রহ করা হচ্ছে

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন বলেন, জ্বর, সর্দি ও গলাব্যথা ওই ব্যক্তি মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে বিরামপুরে তার শ্বশুরবাড়িতে আসে। পরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একইভাবে উপজেলার আরও কয়েকটি স্থান থেকে করোনা সন্দেহে ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ৫ জনের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, করোনা সংক্রমণ রোধে বেশি বেশি পরীক্ষার ব্যবস্থা করার পাশপাশি বাইরে থেকে কেউ এলাকায় আসলে তাকে সংশ্লিষ্ট হাসপাতালে রিপোর্ট করার ব্যবস্থা নেওয়া উচিত। চিকিৎসক তাকে দেখার পর তিনি যদি সুস্থ্ হন তাহলে তাকে প্রত্যায়নপত্র দেবে। এরপর তিনি বাড়িতে যেতে পারবেন। আর অসুস্থ হলে তাকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা  হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান