জ্বর-শ্বাসকষ্টে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলীর মৃত্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৯ এপ্রিল ২০২০, ০১:৫৪আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৪:৪৮

মো. জুবাইদুল ইসলাম

জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে কু‌ড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) উলিপুর উপজেলায় দা‌য়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. জুবাইদুল ইসলাম মারা গে‌ছেন। বুধবার (৮ এ‌প্রিল) জ্বর ও শ্বাসকষ্ট নি‌য়ে তি‌নি উন্নত চি‌কিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হ‌লে প‌থেই মারা যান। কু‌ড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) মো. শাহজাহান আলী এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
তিনি জানান, জুবাইদুল ইসলাম হালকা জ্বরে অসুস্থ‌ হ‌য়ে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের মে‌ডি‌সিন কনসাল‌ট্যান্ট ডা. মাঈনু‌দ্দি‌নের কা‌ছে তার ব‌্যক্তিগত চেম্বা‌রে চি‌কিৎসা নি‌তে যান। ওই চি‌কিৎসক পরীক্ষা ক‌রে জানান যে তিনি ডেঙ্গু প‌জে‌টিভ। এছাড়াও তার হা‌র্টেও সমস‌্যা ধরা প‌ড়ে। এরপর মঙ্গলবার (৭ এপ্রিল) তার শ্বাসকষ্ট শুরু হয়।
তিনি আরও জানান, বুধবার (৮ এপ্রিল) সকা‌লে তা‌কে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখা‌নে তার ক‌রোনাভাইরাস পরীক্ষার নমুনা নেওয়া হয়। তা‌কে আইসোলেশ‌নে নেওয়া হয়। প‌রে বুধবার বিকা‌লে প‌রিবা‌রের সদস‌্যরা উন্নত চি‌কিৎসার জন‌্য তা‌কে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাম্বু‌লে‌ন্সে ক‌রে ঢাকা নেওয়ার প‌থে রাত সা‌ড়ে ৯টার দি‌কে তি‌নি প‌থিম‌ধ্যে শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী