গাইবান্ধা লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৩:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৩:৪২

গাইবান্ধা লকডাউন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাইবান্ধা জেলা লকডাউনের (অবরুদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকাল ৫টা থেকে এই লকডাউন কার্যকর হবে।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধার যেসব সংযোগ সড়ক রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ জন দাঁড়িয়েছে। তাই সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আবদুল মতিন জানান, গাইবান্ধাকে লকডাউনের বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে সব বিষয় উল্লেখ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদি এর আওতা মুক্ত থাকবে। বিকাল ৫টার পর থেকে লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন 'অবরুদ্ধ' ঘোষণা কার্যকর থাকবে।

প্রসঙ্গত, এরআগে গত ১৯ মার্চ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে প্রথম মাদারীপুরের শিবচর এলাকা লকডাউন করা হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক