কোয়ারেন্টিনে না থেকে জনসমাগম করে খাওয়ার আয়োজন!

নীলফামারী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ১২:০০আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৯:০১

 

জরিমানা

হোম কোয়ারেন্টিন না মেনে নিজ বাড়িতে জনসমাগম ঘটিয়ে খাওয়ার আয়োজন করায় বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) ওই জরিমানা আদায় করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম একথা জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান,  ঢাকা থেকে এসে ওই ব্যক্তি হোম কোয়ারেন্টিনে না থেকে বাড়িতে লোক সমাগম ঘটিয়ে খাওয়ার আয়োজন করে। এজন্য সংক্রামক ব্যাধি আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
মিনহাজুল ইসলাম বলেন, ‘বৃস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে এসে হোম কোয়ারেন্টিন মেনে বাড়িতে আছি। সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার কর্মহীন ও অতিদরিদ্র মানুষকে মায়ের হাতের রান্না করা খিচুড়ি বিতরণ করি। একটি ভুল সংবাদের ভিত্তিতে আমাকে এই জরিমানা করা হয়। অবশ্যই আমি আইনের আশ্রয় নেবো।’
শনিবার (১১ এপ্রিল) সকালে সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বৃহম্পতিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে এসে নিজ বাড়িতে অবস্থান করেন মিনহাজুল। ওই দিন থেকে তার হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্ত তিনি তা না করে উল্টো বাড়িতে জনসমাগম ঘটিয়ে এলাকার মানুষকে খাওয়ানোর আয়োজন করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একদল পুলিশ নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে সরকারি নিয়ম ভাঙার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। আর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে পাঠায়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম