খাদ্যবান্ধব কর্মসূচির ৩শ' কেজি চালসহ ডিলার আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৩:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৩:৪৪

আটক গাইবান্ধার সাঘাটায় সরকারের ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল গোপনে বিক্রির সময় প্রায় ৩শ' কেজি চাল জব্দ করা হয়েছে। এ সময় ডিলার মজদার রহমানকে আটক করেছে পুলিশ ।

সোমবাব (১৩ এপ্রিল) সকালে সাঘাটার পদুমশহর বাজার এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়। আটক মজদার রহমান পদুমশহর ইউনিয়নের ওএমএস'র ডিলার ও রাকিব ট্রেডার্সের স্বত্বাধিকারী।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন জানান, সোমবার (১৩ এপ্রিল) সকালে পদুমশহরে বস্তাভর্তি চাল বিক্রি করতে আসেন মজদার রহমান। পরে বিষয়টি জানতে পেরে চালসহ মজদারকে আটকে রেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৩শ' কেজি চালসহ  মজদারকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় সাঘাটা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ  মজদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক