রৌমারীতে কুড়িগ্রামের প্রথম ক‌রোনা রোগী শনাক্ত

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৩ এপ্রিল ২০২০, ২০:৩৩আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২০:৩৩

কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জেলার প্রথম ক‌রোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হ‌য়ে‌ছে। আক্রান্ত যুবক উপ‌জেলার দাঁতভাঙা ইউনিয়নের টাপুর চর এলাকার বাসিন্দা। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা.হা‌বিবুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।
‌সি‌ভিল সার্জন জানান, ক‌রোনা আক্রান্ত ১৭ বছর বয়সী ওই কিশোর সম্প্রতি ঢাকা সাভারে তার মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। গত ৭ এপ্রিল সে রৌমারীতে আসে। পরে গত ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার (১৩ এপ্রিল) তার ক‌রোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, ওই কি‌শোর বা‌ড়ি ফেরার পর থে‌কে তার বা‌ড়ি লক ডাউন করা হ‌য়ে‌ছে। তার ক‌রোনা প‌জি‌টিভ হওয়ার বিষয়‌টি আমরা জেলা প্রশাসন‌কে অব‌হিত ক‌রে‌ছি। নি‌র্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হ‌বে।
রৌমারী থানার ওসির বরাত দি‌য়ে ইউএনও ব‌লেন, ওই কি‌শো‌রের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। সে জা‌নি‌য়ে‌ছে তার শরী‌রে জ্বর নেই। ‌কোনও উপসর্গ ছাড়া সে এখন পর্যন্ত স্বাভা‌বিক র‌য়ে‌ছে।
প্রসঙ্গত, রৌমারীতে এপর্যন্ত ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৯ জ‌নের ফল পাওয়া গে‌ছে যার ম‌ধ্যে একজন ক‌রোনা প‌জে‌টিভ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী