ট্রাকে করে কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রাম, ৬২ শ্রমিক কোয়ারেন্টিনে

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৫ এপ্রিল ২০২০, ০৯:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৯:৩৫

এই স্কুলেই কোয়োরেন্টিনে রাখা হয়েছে শ্রমিকদের

ঢাকার কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রামের না‌গেশ্বরী উপ‌জেলার কচাকাটায় ফেরত ৬২ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ট্রা‌কে ক‌রে তারা কুড়িগ্রামে প্রবেশের সময় ধরলা সেতুর কা‌ছে তাদের গ‌তিরোধ ক‌রে পু‌লিশ। প‌রে তা‌দের কচাকাটা উচ্চ বিদ্যালয় ভবনে প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টিনে রাখা হয়েছে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

পু‌লিশ জানায়, কেরানীগঞ্জ ফেরত শ্রমিকরা না‌গেশ্বরী উপ‌জেলার কেদার এবং কচাকাটা ইউনিয়নের বাসিন্দা। এদের মাঝে তিন জন নারী এবং দু’জন শিশু রয়েছে। ক‌রোনা সংক্রমণ প্রতি‌রো‌ধে সতর্কতামূলক প্রস্তু‌তি হি‌সে‌বে সবাইকে কচাকাটা উচ্চ বিদ্যালয় ভবনে প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টাই‌নে রাখা হ‌য়ে‌ছে। আগামী ১৪ দিন তারা সেখা‌নে থাক‌বেন। সং‌শ্লিষ্ট ইউ‌নিয়ন পরিষদ থে‌কে তা‌দের খাবা‌রের ব‌্যবস্থা করা হ‌বে।

ওসি ব‌লেন, ‘প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টিনে রাখা শ্রমিক‌দের খাদ‌্য সহায়তাসহ তাদের থাকার সুবন্দোবস্ত করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি তা‌দের ওপর সার্বক্ষ‌ণিক নজরদা‌রির ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে। কোয়া‌রেন্টিন শে‌ষে তারা নিজ নিজ বা‌ড়ি‌তে ফির‌বেন।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী