বিনা প্রয়োজনে মোটরসাই‌কেল নি‌য়ে বের হ‌লেই পু‌লি‌শের সঙ্গে ডিউটি!

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৫ এপ্রিল ২০২০, ১১:১১আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৪:১৩

  পুলিশ সুপারের ফেসুবক স্ট্যাটাস ক‌রোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পু‌লিশ। তবে জনসাধারণকে বিশেষ করে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মোটরসাইকেলে অহেতুক ঘোরা‌ফেরা বন্ধ করতে ভিন্নরকম শা‌স্তির ব্যবস্থা করেছে কু‌ড়িগ্রাম জেলা পু‌লিশ। বুধবার (১৫ এপ্রিল) থে‌কে বিনা প্রয়োজ‌নে মোটরসাই‌কেল নি‌য়ে সড়‌কে বের হ‌লেই তা‌কে পু‌লি‌শের সঙ্গে বাজা‌রে ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।

‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পে‌জে পোস্ট দি‌য়ে এ নি‌য়ে সতর্ক ক‌রে‌ছে জেলা পু‌লিশ। বলা হয়েছে, ‘আগামীকাল (বুধবার) থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’

জেলা পু‌লি‌শের এমন উদ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন অনেকে। কেউ কেউ এর চে‌য়েও ক‌ঠোর পদ‌ক্ষে‌পের পরামর্শও দি‌য়ে‌ছেন।

আবদুল জ‌লিল না‌মে একজন লি‌খে‌ছেন, ‘সঠিক সিদ্ধান্ত। এর বাস্তবায়ন দৃষ্টান্ত হবে এবং লক্ষ্য ফলপ্রসূ হবে।’

সাগর ন‌ন্দি মন্তব‌্য ক‌রে‌ছেন, ‘সময়োপযোগী পদক্ষেপ, ধন্যবাদ, পুলিশ সুপার, কুড়িগ্রাম।’

এ বিষয়ে জান‌তে চাই‌লে পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান ব‌লেন, ‘ক‌রোনা মোকা‌বিলায় জেলা পু‌লিশ দিনরাত একাকার ক‌রে কাজ কর‌ছে। ‌বিনা প্রয়োজনে মানুষ‌কে বাইরে আস‌তে নি‌ষেধ কর‌লেও অনেকে তা মান‌ছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফ‌লে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব‌্যবস্থা নেওয়া হ‌বে। সে ল‌ক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবু মানুষ যেন ঝুঁকি নি‌য়ে বাইরে না আসে।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম