রংপুর লকডাউন

রংপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ১৬:৩৫আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৬:৫১

রংপুর লকডাউন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রংপুর জেলা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা এই লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত চলবে। এই সময় ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না এবং প্রবেশও করতে পারবেন না।

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর শহরসহ পুরো জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, রংপুরের আশেপাশের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ১০টার পর থেকে রংপুর মহানগরসহ জেলার বাইরে কাউকে যেতে দেওয়া হবে না এবং বাইরে থেকে কাউকে আসতে দেওয়া হবে না। তবে জরুরি সেবা, চিকিৎসা ও খাদ্যপণ্য এই আওতার বাইরে থাকবে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১২৩১ জন।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম