দিনাজপুরে ৮৬৯ বস্তা চাল উদ্ধার

হিলি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১৭:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৭:৫৫


দিনাজপুরে ৮৬৯ বস্তা চাল উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির (পুষ্টি) ৮৬৯ বস্তা (৩০ কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ। পরে তা ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল এসব চাল পুষ্টি কার্ডধারীদের মাঝে প্রশাসনের উপস্থিতিতে বিতরণ করা হবে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়। এই সময় সেখানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'একটি বাসায় বেশ কিছু সরকারি চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাগান বাড়িতে অভিযান চালাই। এই সময় সেখান থেকে বেশ কিছু সরকারি চাল জব্দ করি। এগুলো ডিলারের জিম্মায় রেখে দিয়েছি। তবে তারা বলছে এগুলো 'পুষ্টি কর্মসূচির চাল'। আমরা তথ্যগুলো যাচাই করছি। তবে পুষ্টি কার্ডধারী যারা রয়েছেন তারাই যেন এই চাল পায় তাই আগামীকাল প্রশাসনের উপস্থিতিতে তা বিতরণ করা হবে।

তিনি আরও জানান, ত্রাণ নিয়ে বিভিন্ন স্থানে নানারকম অনিয়ম হচ্ছে। এটি যাতে এই এলাকায় না ঘটে এবং সঠিক মানুষটি যেন সরকারি সহযোগিতা পায় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম