বিক্ষোভে ইন্ধনের অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেফতার ২

রংপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ০৪:২২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৪:২২

গ্রেফতার খাদ্যের জন্য এলাকার মানুষকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ইন্ধন দেওয়ার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলার বিএনপি নেতা ও ইউপি সদস্য ফিরোজ মিয়াসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য জানান।  

পুলিশ জানায়, পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ মিয়া এবং বাংলাদেশ কংগ্রেসের  জেলা সম্পাদক সিরাজুল ইসলাম কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ২শ'-৩শ' করে টাকা নিয়েছেন। কিন্তু খাদ্য দিতে না পারায় কর্মহীন মানুষ তাদের চাপ সৃষ্টি করলে, তারা দুজন স্থানীয় কর্মহীন মানুষের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ইন্ধন দেন। এই ইন্ধনে সোমবার (২০ এপ্রিল) পীরগাছা উপজেলার কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক কর্মহীন মানুষ। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কর্মহীন এসব মানুষ পুলিশকে জানায়, ফিরোজ মিয়া ও সিরাজুল তাদের মিছিল ও বিক্ষোভ করতে বলেছেন। বিক্ষোভ করলে বেশি খাদ্য পাওয়া যাবে বলে তারা ইন্ধন দিয়েছেন।

ওসি জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম