বিএসএফের রাবার বুলেটে বিজিবি সদস্যসহ আহত ৩, সীমান্তে উত্তেজনা

লালমনিরহাট প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ০৩:৫৪আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৩:৫৬

বিএসএফের রাবার বুলেটে বিজিবি সদস্যসহ আহত ৩, সীমান্তে উত্তেজনা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্ত পথে অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিককে পুশইন করার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা বাধা দিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের এক সদস্যসহ স্থানীয় দুই বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্ট সীমান্তে এ ঘটনা ঘটে। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ওমর ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত দুই বাংলাদেশি হলেন বুড়িমারী ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার বোক্তার উদ্দিনের ছেলে আব্দুল আজিজ পেট্টু(৫০) ও একই এলাকার মতিবর রহমানের ছেলে আইনুল হক (৪০)। আহত বিজিবির সদস্যের নাম খোকন হোসেন।
আহত আব্দুল আজিজ পেট্টু বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিএসএফ সদস্যরা একজন ভারতীয় নাগরিককে পুশইন করে। স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এসময় বিএসএফ কোনও কারণ ছাড়াই এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে।
জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওমর ফারুক বলেন, এই ঘটনায় আমরা কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছি। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, বিএসএফ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেড়েছি। এতে দুই নাগরিকসহ একজন বিজিবি সদস্য আহত হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম