হিলিতে প্রথম করোনা শনাক্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত

হিলি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০১:৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০১:৫৮

হিলিতে প্রথম করোনা শনাক্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত দিনাজপুরের হিলিতে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফেরা (৩০) ওই যুবকের নমুনায় করোনা পজিটিভ এসেছে। এই ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশেপাশের ছয়টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় হিলির নওপাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সরেজমিনে তার বাড়ি পরিদর্শন করে লকডাউন ঘোষণা করেন।
এই সময় সেখানে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাঈদ, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন। ওই যুবক নারায়ণগঞ্জের একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, ওই যুবক গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হিলিতে আসে। এর পরে খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে তাকে তার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। যেহেতু সে নারায়ণগঞ্জ থেকে এসেছে তাই পরদিনই তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, রিপোর্ট পাওয়ার পর রাতেই স্বাস্থ্য কর্মকর্তাসহ সেই যুবকের বাড়ি পরিদর্শন করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। তার শরীরে কোনও লক্ষণ নেই। তাদের খাবার থেকে শুরু করে বাজারের দায়িত্ব প্রশাসনের। তারা যেন বাড়ির বাইরে বের না হতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করা হবে। আগামীকাল ওই বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম