নীলফামারীতে নমুনা সংগ্রহকারীসহ আরও দু’জনের করোনা

নীলফামারী প্রতিনিধি
০১ মে ২০২০, ১৬:৫৪আপডেট : ০১ মে ২০২০, ১৬:৫৮

নীলফামারীতে নমুনা সংগ্রহকারীসহ আরও দু’জনের করোনা নীলফামারীতে এক নমুনা সংগ্রহকারী স্বাস্থকর্মীসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৫ জন। শুক্রবার (১ মে) সকালে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. রনজিৎ কুমার বর্মন জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে জেলার দুই জনের করোনা শনাক্ত হয়েছে। একজন হলেন, জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বাসিন্দা (২০)। অপরজন জেলার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী এবং নমুনা সংগ্রহকারী (৪৪)। নতুন আক্রান্ত দুই জনকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।

এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জনসহ হোম কোয়ারেন্টিনে আছেন মোট এক হাজার ১৫৬ জন। এছাড়াও জেলায় ৫৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪১১ জনের ফলাফল হাতে এসেছে। অপরদিকে, রির্পোট প্রকাশ হবার আগেই গত ২৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যালে কিশোরীগঞ্জ উপজেলার এক ব্যক্তি মারা গেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম