পুষ্টি সপ্তাহ উপলক্ষে বরাদ্দ, ব্যয় না করার অভিযোগ

হিলি প্রতিনিধি
০১ মে ২০২০, ১৭:২০আপডেট : ০১ মে ২০২০, ১৭:২৬

হিল পুষ্টি উন্নয়নে গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন। কিন্তু দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আসা বরাদ্দ ব্যয় না করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বিষয়টি স্বীকার করেছেন।

করোনা পরিস্থিতিতে এবারের জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হওয়া সরকারি বরাদ্দ আসে ১ লাখ টাকা। যা দিয়ে এলাকার গরীব অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণের কথা বলা হয়েছে। কিন্তু গতকাল এই সপ্তাহ শেষ হয়ে গেলেও হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কাউকে কোনও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সরকারিভাবে ১ লাখ টাকা বরাদ্দ এসেছে। যা দিয়ে গরীব অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করার কথা ছিল। গতকাল আমাদের শেষ দিন ছিল কিন্তু আমরা তা করতে পারিনি। তবে বরাদ্দ আসার কথা আগে থাকলেও এসেছে দুদিন আগে। বরাদ্দ ছাড়া আমাদের দ্বারা তো বাকিতে বিতরণ করা সম্ভব না।

তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে বাহির থেকে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা নিয়ে ব্যস্ত থাকায় এটি করা সম্ভব হয়নি। তবে কোনও সমস্যা নেই আগামী বিতরণ করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম