নার্সসহ নীলফামারীতে দুই জনের করোনা

নীলফামারী প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৩:৫০আপডেট : ০৮ মে ২০২০, ১৩:৫৪

নার্সসহ নীলফামারীতে দুই জনের করোনা নীলফামারী ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সসহ নতুন দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩৫ জন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে এক নার্সসহ জেলায় নতুন করে আরও দুই জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

নতুন শনাক্তরা হলেন, ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও জেলা শহরের বাড়াই পাড়ার বাসিন্দা এবং সৈয়দপুর শাখা ইসলামি ব্যাংকের কর্মকর্তা। আক্রান্ত নার্সকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ও জেলা শহরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তাকে সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত ৩৫ জন ব্যক্তির মধ্যে ১০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক