নকল ওষুধ বানানোয় এক বছরের কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৪:৩০আপডেট : ০৮ মে ২০২০, ১৪:৩৭

নকল ওষুধ বানানোয় এক বছরের কারাদণ্ড নীলফামারীর সৈয়দপুরে একটি ওষুধ ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ খোলা ট্যাবলেট এবং মালিকের বাসা থেকে নকল প্যান্টোনিক্স ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মালিককে এক বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলা শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহবুবা প্লাজার মেসার্স রেক্সটন ল্যাবরেটেরিজ নামক ওই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আতিয়ার রহমানকে (৪৫) এই শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। পরে জব্দকৃত নকল ট্যাবলেট আগুনে পুড়ে ফেলে ধ্বংস করা হয়।

র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সূত্র জানায়, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নকল ওষুধ বিক্রি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের সদস্যরা সম্প্রতি ওই এলাকার এক ব্যবসায়ীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে আরও দুই জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে থেকে একজনের তথ্যে জানা যায় ওইসব নকল ওষুধ সৈয়দপুরের রেক্সটন ল্যাবরোটরিজ থেকে কেনা হয়। এমন তথ্যের ভিত্তিতে নকল ওষুধ উদ্ধার এবং এরসঙ্গে জড়িতদের ধরতে র‌্যার-১৪ ময়মনসিংহের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান ও র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কয়েক লাখ টাকা মূল্যের চার কার্টুন নকল প্যানটোনেক্স ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহমুদা প্লাজায় অবস্থিত ওই ইউনানি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দুই কার্টুন লুজ (খোলা) ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। এই সময় উদ্ধার করা ওষুধের কোনও কাগজপত্র দেখাতে না পারায় মালিককে আটক করা হয়।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালিককে এই শাস্তি দেওয়া হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ রংপুর সিপিসি-২ নীলফামারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, র‌্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, উপ-পরিদর্শক ফিরোজ।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম