ঠাকুরগাঁওয়ে দোকান-শপিং মল খুললেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ মে ২০২০, ১১:৩৯আপডেট : ১১ মে ২০২০, ১১:৩৯

রবিবার ঠাকুরগাঁওয়ের একটি শপিং মলে বেচাকেনা চলছে করোনাকালীন সতর্কতা এবং সামাজিক দূরত্ব রক্ষার শর্তে সরকারের ঘোষণার পর রবিবার (১০ মে) থেকে ঠাকুরগাঁওয়ের মার্কেট-শপিং মল খুলেছেন ব্যবসায়ীরা। জেলা শহরের দুই-একটি ছাড়া বেশিরভাগ মার্কেটগুলোতে মানা হয়নি নিয়মকানুন। সামাজিক দূরত্ব মানার নামমাত্র লক্ষণ চোখে পড়েনি।

জেলা শহরের মৌচাক মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতারা অনেকেই মাস্ক না পরেই ঘুরছেন, কেনাকাটা করছেন। ওই মার্কেটের অনেকে ব্যবসায়ীরাও মাস্ক না পরেই কাপড় বিক্রি করছেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে অনেকটা গাদাগাদি করেই বেচাকেনা করা হচ্ছে। বড় বড় শপিং মলগুলো ছাড়াও ছোট মার্কেটগুলোতেও একই  অবস্থা চোখে পড়েছে ।

এই অবস্থায় রবিবার দুপুরে জেলা মেজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম নিজেই বাজার পরিদর্শনে নেমেছেন। পরিদর্শনের সময় তিনি বলেন,  'বেশিরভাগ ব্যবসায়ীরা সরকারের নিয়ম মানছেন না। প্রথম দিন (রবিবার) বলেই তাদের সতর্ক করা হচ্ছে। সোমবার একই পরিস্থিতি থাকলে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। আমরা জনগণকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। ব্যবসায়ীরা নিয়ম কানুন মেনে ব্যবসা করতে পারলে করবে; না হলে তাদের দোকান বন্ধ রাখতে হবে—আমাদের সিদ্ধান্ত পরিষ্কার।

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবার রহমান বাবলু বলেন, 'জেলা প্রশাসনকে আমাদের কথা দেওয়া আছে, নিয়ম মেনেই মার্কেট চলবে। এ ক্ষেত্রে যদি ব্যবসায়ীরা সচেতন না হন, তবে জেলা প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। তবে অনভ্যস্ততার কারণে হয়ে যাওয়া প্রথম দিনের ত্রুটি হয়তো ব্যবসায়ীরা আগামীকাল কাটিয়ে উঠবেন।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম