লালমনিরহাট মোটর মালিক সমিতির নেতাদের পদত্যাগ চান শ্রমিকরা

লালমনিরহাট প্রতিনিধি
১৫ মে ২০২০, ১৮:২৮ আপডেট : ১৫ মে ২০২০, ১৯:১৫

শ্রমিকদের বিক্ষোভ করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের কোনও ধরনের সহযোগিতা না করার অভিযোগ এনে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির নেতাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা শহরের ঢাকা চেয়ার কোচ বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ-সমাবেশে লালমনিরহাট বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘করোনা সংকট পরিস্থিতিতে জেলা মোটর মালিক সমিতির নেতারা শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসেননি। তাই সমিতির নেতাদের আমরা পদত্যাগ চাই। শ্রমিকবান্ধব নেতৃত্ব চাই।’

শ্রমিকদের বিক্ষোভ এ সময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, ট্রাক-ট্যাং-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক বলেন, 'সরকারি ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মানুষের পাশাপাশি মোটর মালিক সমিতির পক্ষ থেকেও শ্রমিকদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সরকারি সাহায্যের জন্য শ্রমিকদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। যারা বিক্ষোভ করছেন তাদের অন্য কোনও মোটিভ থাকতে পারে।'

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, 'শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কর্মসূচি পালন করেছেন। এটি তাদের নিজেদের সমস্যা।'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’, বাকৃবির মিউজিক্যাল রেজিমেন্টে নতুন যাত্রা
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’, বাকৃবির মিউজিক্যাল রেজিমেন্টে নতুন যাত্রা
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার