দিনাজপুরে চিকিৎসকসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

দিনাজপুর প্রতিনিধি
১৬ মে ২০২০, ১৩:৫৭আপডেট : ১৬ মে ২০২০, ১৪:০৩

করোনাভাইরাস দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ দিনাজপুরে নতুন করে আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬৪ জন করোনা শনাক্ত হলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য জানান। 

তিনি জানান, শুক্রবার (১৫ মে) রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ২০৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন করে যে ছয় জন শনাক্ত হয়েছেন, তার মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের একজন পুরুষ চিকিৎসক (৪২), বিরল উপজেলার একজন পুরুষ (৩৬), খানসামা উপজেলার একজন নারী (২৭), বীরগঞ্জ উপজেলার একজন পুরুষ (৩৭), নবাবগঞ্জ উপজেলার একজন পুরুষ (৪১) এবং বোচাগঞ্জ উপজেলার একজন নারী (৩৫) রয়েছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে আছেন।

তিনি জানান, জেলায় করোনা আক্রান্ত ৬৪ জনের মধ্যে ৪৭ জন পুরুষ, ১৪ জন নারী এবং তিন জন শিশু। এখন পর্যন্ত এক হাজার ৭৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ফলাফল পাওয়া গেছে এক হাজার ৭৪১টি নমুনার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম