নীলফামারীতে আরও ৭ জনের করোনা শনাক্ত

নীলফামারী প্রতিনিধি
১৬ মে ২০২০, ১৪:২০আপডেট : ১৬ মে ২০২০, ১৪:২৬

নীলফামারীতে আরও ৭ জনের করোনা শনাক্ত নীলফামারীতে আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মা ছেলে ও দুই স্বাস্থকর্মী রয়েছেন। এই নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা ৬১ জন। শুক্রবার (১৫ মে) রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত সাত জনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে মা (৫৭) ও ছেলে (৩০) এবং ডোমার উপজেলা হাসপাতালের এক স্বাস্থকর্মী (৩৪) রয়েছেন। এছাড়া জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট এলাকার চা দোকানদার (৩০), কিশোরীগঞ্জ উপজেলা হাসপাতালের এক ভ্যাকসিন ক্যারিয়ার (৪০) ও জেলার সৈয়দপুর হাসপাতাল এলাকার ৪০ ও ৪৫ বছর বয়সের দুই জন রয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন ২০ জন। এই নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৫৪১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এদিকে কোভিড-১৯ শনাক্ত ৬১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম