নিষেধাজ্ঞা অমান্য করে কাপড় বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ মে ২০২০, ১১:০৮আপডেট : ২৩ মে ২০২০, ১১:০৮

গোপনে কাপড় বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেলে কাপড় বিক্রির অভিযোগে প্রাইম আবাসিক হোটেলের মালিক আনোয়ার হোসেনকে (৬০) ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা শহরের এই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় কাপড় ও তৈরি পোশাকের  খোলা রাখা রুমগুলোকে তালাবদ্ধ করার নির্দেশ দেন তিনি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুধু ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে মাঝে রমজান উপলক্ষে ১০ মে থেকে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান চালুর ঘোষণা দেয় সরকার। কিন্তু, ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের মার্কেটগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।  মার্কেটে মানা হচ্ছিলো না স্বাস্থ্যবিধি। তাই জেলা প্রশাসন গত ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনরায় কাপড়, তৈরি পোশাক, কসমেটিকস ও জুতার দোকান বন্ধের ঘোষণা দেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, গোপনে প্রাইম আবাসিক হোটেলে কাপড় বিক্রির খবর পেয়ে ওই দোকানের মালিককে এই জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন