বিরামপুরে একদিনে শিশুসহ চার জন করোনা পজিটিভ

হিলি প্রতিনিধি
২৪ মে ২০২০, ২৩:২৮আপডেট : ২৪ মে ২০২০, ২৩:২৯

করোনাভাইরাস

দিনাজপুরের বিরামপুরে একদিনে নতুন করে শিশুসহ চার জন করোনা আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্টে চার জনের করোনা পজিটিভ এসেছে। এনিয়ে এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে বিরামপুরে আসা এমন ব্যক্তিদের দুদিন আগে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট আসে। এতে শিশুসহ নতুন চার জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১০ বছরের একটি শিশু রয়েছে।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন আক্রান্ত ব্যক্তিদের সবাইকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সেই সঙ্গে তাদের বাড়িগুলোকে লকডাউন করা হবে। আগের আক্রান্তরাও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। তাদের নিয়মিত মনিটর করা হচ্ছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম