হিলি রেলপথে আরও ১৬শ' টন পেঁয়াজ আমদানি

হিলি প্রতিনিধি
০১ জুন ২০২০, ১৬:৩৬আপডেট : ০১ জুন ২০২০, ১৭:২১

ট্রেন থেকে পেঁয়াজ খালাস করে ট্রাকে তোলা হচ্ছে দিনাজপুরের হিলি রেলপথ দিয়ে ভারত থেকে দ্বিতীয় দফায় এক হাজার ৬০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল সোয়া ১০টায় ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজের এই চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। এর আগে ২৮ মে এই রেলস্টেশন দিয়ে একই পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয় ভারত থেকে।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। বর্তমানে এসব পেঁয়াজ ২১ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে প্রথম চালানের সময় ২৪ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

ট্রেন থেকে পেঁয়াজ খালাস করে ট্রাকে তোলা হয়েছে আজ যে চালানটি এসেছে তা মেসার্স সুমাইয়া ট্রেডার্সের আমদানি করা। ইতোমধ্যে ট্রেন থেকে পেঁয়াজগুলো খালাস শুরু হয়েছে। এসব পেঁয়াজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'দেশের মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারত ও বাংলাদেশে সাধারণ ছুটি ও লকডাউন ঘোষণা করায় দুই মাসের বেশি সময় ধরে আমদানি-রফতানি বন্ধ ছিল। ফলে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমায় দাম বাড়তে থাকে। এই অবস্থায় সরকার অনুমতি দেওয়ায় ভারত থেকে দেশে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আগামী ৫ জুন আরও একটি পেঁয়াজবাহী ট্রেন হিলি রেলস্টেশন এসে পৌঁছাবে। এভাবে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করবে।’

ট্রেনে আমাদানি করা পেঁয়াজ হিলি রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, ‘এক হাজার ৬০০ টন পেঁয়াজ নিয়ে ৪২টি বগি-সম্বলিত ভারতীয় মালবাহী ট্রেন দর্শনা রেলস্টেশন হয়ে সোমবার সকালে হিলি রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটি থেকে পেঁয়াজ খালাস করা হচ্ছে।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম