ঢাকা থেকে ফিরে কুড়িগ্রামের খাদ্য নিয়ন্ত্রক করোনায় আক্রান্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ জুন ২০২০, ০৯:৫৭আপডেট : ০৯ জুন ২০২০, ০৯:৫৭

করোনাভাইরাস

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান ও তার গাড়িচালকসহ কুড়িগ্রামে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনার উপসর্গ থাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রক ও তার গাড়ি চালকের নমুনা নেওয়া হয়। সোমবার (৮ জুন) রিপোর্টে তাদের দু’জনের করোনা পজিটিভ আসে। এছাড়াও নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে এক ব্যক্তি করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি জেলা শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক ঈদে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফিরে আসার পর ২ জুন তিনি ও তার গাড়িচালক নমুনা দেন। সোমবার রিপোর্টে তাদের পজিটিভ আসে। তবে বর্তমানে তারা ভালো আছেন।
সিভিল সার্জন জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫৪ জন করোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ২২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। জেলায় সংক্রমনের হারও বর্তমানে কম।

স্বাস্থ্য বিভাগের ম্যাপিং অনুযায়ী রংপুর বিভাগ রেড জোনভুক্ত এলাকা হলেও কুড়িগ্রাম জেলা লকডাউন করার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান সিভিল সার্জন। তবে সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে পুলিশ ভিাগের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সন্ধ্যার পর জরুরি সামগ্রী ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী