শাড়ি-লুঙ্গিসহ গরিবের মাঝে ৯ লাখ টাকার উপকরণ বিতরণ আ.লীগের

নীলফামারী প্রতিনিধি
২৪ জুন ২০২০, ০০:৪৬আপডেট : ২৪ জুন ২০২০, ০০:৫২

আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে লুঙ্গি বিতরণ করা হচ্ছে 'দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগ সর্বদা মানুষের পাশে'—এই স্লোগানে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে নীলফামারীতে। দিবসটি উপলক্ষে সদর উপজেলার ১৫টি ইউনিয়নে অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, মাস্ক ও গাছের চারা বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব সহায়তা-সামগ্রী বিরতণ করা হয়। সেইসঙ্গে তিনটি পরিবারকে ভ্যানগাড়ি, শতাধিক গরিব শিক্ষার্থী ও রোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

বিকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষে হাসপাতাল সড়কের টিঅ্যান্ডটি চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই হাজার মানুষকে এই উপকরণ প্রদান করা হয়।

একটি সূত্র জানায়, নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে ৯ লাখ টাকার একটি তহবিল গঠন করেন। ওই তহবিলের অর্থ দিয়ে মুজিববর্ষ ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তা বিতরণ করা হলো।

এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা কৃষকলী এবং জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান শাহ, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক  মাসুদ সরকার এবং স্থানীয় আওয়ামী লীগ ও  এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক