'আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে'

পঞ্চগড় প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১৯:০৮আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:০৪

রাঙ্গাপানি সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক এলাকা পরিদর্শনে রেলপথ মন্ত্রী করোনা মহামারিতে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে কৃষির ওপর গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, 'করোনায় আর্থিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থায় সব ধরনের কৃষিপণ্য উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের রাঙ্গাপানি সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক এলাকা পরিদর্শন গিয়ে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি গুরুত্বপূর্ণ এই সড়কটিতে চলাচলের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এবং পানি কমে গেলে দ্রুত সংযোগ সড়ক মেরামতের নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, ‘পানি না কমায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব নয়। আপাতত আমরা বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাঁশের সাঁকো নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করছি।’

এর আগে মন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানের ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। মন্দির কমিটি ও মন্ত্রীর আর্থিক অনুদানের ২৬ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। এটা নির্মিত হলে মৃত ব্যক্তিদের শেষকৃত্য করার আগে পূজাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা যাবে। 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী