দুই শিশুকে ধর্ষণের পর ভয় দেখায় ইমাম

নীলফামারী প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ০৯:৪১আপডেট : ০৬ জুলাই ২০২০, ১০:৪১

গ্রেফতার হওয়া ইমাম
নীলফামারীর ডোমারে এক প্রতিবন্ধীসহ দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আলী আকবর (৫৬) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে তাদের ভয়ও দেখায় আলী আকবর। তবে শেষ রক্ষা হয়নি। প্রতিবন্ধী শিশুটি তার মাকে ঘটনা বলে দেয়। এরপরই এলাকাবাসী ওই ইমামকে ধরে পুলিশে সোপর্দ করে।  

শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস এলাকায় মসজিদের কাছ থেকে আলী আকবরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। রবিবার (৫ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ডোমার থানার ওসি মোস্তাফিজার। ভুক্তভোগী একটি শিশুর মায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, বোড়াগাড়ি ইউনিয়নের নওদাব এলাকার একটি মসজিদের ইমাম আলী আকবর সকালে এলাকার শিশুদের মসজিদের মাদ্রাসায় পড়ায়। শনিবার মাদ্রাসা ছুটি হলে ওই শিশু দু’টিকে সে মসজিদের পাশে তার থাকার ঘরে নিয়ে যায়। এরপর তাদের ধর্ষণ করে। শিশু দু’টি বিষয়টি যেন কাউকে না জানায়, সেজন্য ভয় দেখায়। প্রতিবন্ধী শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর আরেকটি শিশুও ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। এলাকাবাসী আলী আকবরকে রাতে আটক করে থানায় খবর দেয়। ডোমার থানার ওসি তাকে আটক করে থানায় নিয়ে আসে। 
ওসি জানান, শিশুদের উদ্ধার করে রাতেই নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী আকবর এলাকাবাসীর সামনে নিজের দোষ স্বীকার করে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম