নীলফামারীতে ২৩ চীনা নাগরিকসহ ৪৫ জনের করোনা

নীলফামারী প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১১:৩৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১১:৪০

নীলফামারীতে ২৩ চীনা নাগরিকসহ ৪৫ জনের করোনা নীলফামারী উত্তরা ইপিজেডের ২৩ জন চীনা নাগরিকসহ জেলায় নতুন করে ৪৫ জনের করোনা শানক্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, ঢাকা স্বাস্থ্য অধিদফতর ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই তথ্য পাওয়া গেছে।

নতুন ৪৫ জন করোনা পজিটিভদের মধ্যে উত্তরা ইপিজেডের ২৬ জনের মধ্যে ২৩ জন চীনা নাগরিক। এর মধ্যে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লি. এর পাঁচ জন চীনা নাগরিকসহ মোট আট জন রয়েছেন। নীলফামারী পৌরসভার ৯ জনের মধ্যে কলেজ পাড়ায় একই পরিবারের দুই জন, নিউ বাবু পাড়ায় একই পরিবারের তিন জন, নতুন বাজার কলোনি পাড়ায় একজন, বাড়াই পাড়া একজন ও ঠিকানা বিহীন দুই নারী রয়েছেন। ডোমার উপজেলার দুই জনের মধ্যে বটতলা এলাকার একজন, ছোট রাউতা চাকদাপাড়ায় একজন রয়েছেন। জেলার ডিমলা উপজেলায় ছয় জনের মধ্যে সদর ইউনিয়ন একজন, নারী স্বাস্থ্যকর্মী একজন, সর্দারহাটে একজন, খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দরখড়িবাড়ীতে একজন, খালিশা চাপানী ইউনিয়নের ছোট খাতায় একজন, টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়িতে একজন। সৈয়দপুর উপজেলায় দুই জনের মধ্যে শহরের নিয়ামতপুর সরকারপাড়ায় একজন ও মিস্ত্রিপাড়ায় একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিকসহ এই পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ৯৭ জন। এর মধ্যে ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ২৩ জন চীনা নাগরিকসহ ৫৮ জন ও ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লি. এর দুই জন চীনা নাগরিকসহ ছয় জন, এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লি. এর ২৫ জন চীনা নাগরিক ও কর্ড (বিডি) লিমিটেডের পাঁচ জন চীনা নাগরিকসহ আট জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত নীলফামারীতে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮১ জন। এরমধ্যে সদরে ২৬৮, জলঢাকায় ৮৯, সৈয়দপুরে ৭৫, ডিমলায় ৬০, ডোমারে ৫১ ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৩৯৪, চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন। এরমধ্যে ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৪ জন। মৃত্যু হয়েছে দুই নারীসহ ৯ জনের। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম