সাবেক সিভিল সার্জনসহ ১১ জনের করোনা

নীলফামারী প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ২৩:৫৯আপডেট : ২৫ জুলাই ২০২০, ০০:০১

সাবেক সিভিল সার্জনসহ ১১ জনের করোনা নীলফামারীতে সাবেক সিভিল সার্জনসহ জেলায় নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬১৬ জন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্টে ১১ জন করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে নীলফামারী জেলার সাবেক সিভিল সার্জন ও শহরের প্রগতিপাড়ার বাসিন্দা ডা. আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী (৬০) করোনা পজিটিভ হয়েছেন। অন্যরা হলো, জেলা শহরের বাবু পাড়ার একই পরিবারের তিন জন, সদর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক, সংগলশী ইউনিয়নের বড় সংগলশী ডাঙ্গাপাড়া গ্রামে একজন নারী, টুপামারী ইউনিয়নের কিছামত দোগাছি গ্রামের এক নারীসহ দুই জন, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের একজন ও ডিমলা উপজেলা সদরে একজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬১৬ জনের মধ্যে সদরে ২৮৫, ডোমারে ৫৩, ডিমলায় ৬৩, জলঢাকায় ৯৩, কিশোরীগঞ্জে ৪০ জন ও সৈয়দপুর উপজেলায় ৮২ জন রয়েছেন। এছাড়া, নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিকসহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৬ জন ও মারা গেছেন দুই নারীসহ ৯ জন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম